সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাজধানীমুখী সব নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এতে কিছুটা বিপাকে পড়েছেন নৌযাত্রীরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম নিউজ:: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বরিশাল- ঝালকাঠিসহ উপকূলীয় এলাকা থেকে রাজধানীমুখী সব নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এতে কিছুটা বিপাকে পড়েছেন নৌযাত্রীরা।

যাত্রীরা অভিযোগ করে জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে কেবিনের যাত্রীদের ফোন করে লঞ্চ চলাচল বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দেয় কর্তৃপক্ষ। তবে হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত জানার পর বিপাকে পড়েছেন তারা। তবে বিষটির অগ্রিম ঘোষণা থাকলে দুর্ভোগে পরতে হতো না।

এদিকে লঞ্চ কর্তৃপক্ষ জানায়, বিআইডব্লিউটএ কর্তৃপক্ষ বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে কেবিনের যাত্রীদের বিষয়টি জানিয়ে দিয়েছেন তারা।

বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর মো. কবির হোসেন জানান, সরকার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে লঞ্চের চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ অনুসারে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত রাজধানীমুখী সব লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌ-যান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) ও স্পিডবোট চলাচলের উপর নির্বাচনের কারণে ২৯ জানুয়ারি নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয় সহকারী সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হবে। ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের (১ ফেব্রুয়ারি, ২০২০) পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান (ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জেলা প্রশাসক, ঢাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ক্ষমতা অর্পণ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীমুখী সব নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এতে কিছুটা বিপাকে পড়েছেন নৌযাত্রীরা।

আপডেট সময় : ০২:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০