সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: গাজীপুরের টঙ্গীতে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মারকাজরে মওলানা চেরাগ উদ্দিনের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।

এই পর্বে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়দানে জড়ো হয়েছেন দিল্লীর মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীরা। ইজতেমার সার্বিক নিরাপত্তায় আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা গড়ে তুলেছেন নিরাপত্তা বলয়।

ইজতেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে বুধবার থেকেই টঙ্গীর তুরাগ তীরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই বৃহস্পতিবার বাদ আছর আম বয়ান করেন বাংলাদেশের ফায়সাল সুরা ওয়াসিফুল ইসলাম। শুক্রবার ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মারকাজের মওলানা চেরাগ উদ্দিনের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।

দ্বিতীয়পর্বেও দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশি মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন। এরইমধ্যে মুসল্লিরা যার যার খিত্তায় অবস্থান নিয়েছেন।

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭ স্তরে কাজ করছে পুলিশের প্রায় ৮ হাজার সদস্য। পুরো ইজতেমার মাঠ ঘিরে থাকবেন র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। পুলিশের নিজস্ব ১৬টি ওয়াচ টাওয়ারসহ র‌্যাবের নিজস্ব ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হবে পুরো ইজতেমা। মাঠের চারপাশে রয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে। ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধা-অসুবিধাগুলো সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হচ্ছে।

এর আগে ৯ জানুয়ারি বাদ মাগরিব ভারতের মওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ই জানুয়ারি আখেরি মোনাজাতে সম্পন্ন হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব।

আপডেট সময় : ০৭:৪৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০