সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বিক্ষোভে যোগ দিতে শনিবার ঢাকায় আসছেন অভিনেত্রী শ্রাবন্তী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নিকট আত্মীয়ের অন্তীম সৎকারের কাজ সম্পূর্ন করে শনিবার ঢাকায় আসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী, টলিউড কুইন খ্যাত শ্রাবন্তী চ্যাটার্জী।

কথা ছিলো গত বৃহস্পতিবার ঢাকায় আসবেন , কিন্তু হঠাৎ করেই এক নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে দু’দিন পিছিয়ে আগামীকাল শাহাজালাল বিমান বন্দরে অবতরন করবেন তিনি।

তিনি এর আগেও বহুবার ঢাকায় এসেছেন , তবে এবার আসছেন নির্মাধীন চলচ্চিত্র ‘বিক্ষোভ’র অসমাপ্ত কাজ শেষ করতে।

আগামী ১৯ জানুয়ারি বিএফডিসিতে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শ্রাবন্তী। প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্পল্গ্যাশ মিডিয়ার ব্যবস্থাপক মোহাম্মদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা গত ১০ জানুয়ারি থেকে এফডিসিতে সেট ফেলে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু করেছি। এরই মধ্যে শ্রাবন্তীর শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও তার মামাশ্বশুর মারা যাওয়ার কারণে তিনি আসতে পারেননি। আগামী শনিবার তিনি ঢাকায় আসছেন। এসেই শুটিংয়ে অংশ নেবেন ‘

তিনি আরও বলেন, ‘শ্রাবন্তীকে এই সিনেমাতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে। আশা করছি শিগগিরই সিনেমার শুটিং শেষ হবে।’

‘বিক্ষোভ’ সিনেমাটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগত শান্ত খান। তার সঙ্গে অভিনয় করছেন নায়িকা শ্রাবন্তী।

উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোন চলচ্চিত্রে পারফর্ম করেছেন বলিউড তারকা সানি লিওন। তাকে দেখা যাবে একটি আইটেম গানে। গত বছরের ৯-১১ সেপ্টেম্বর মুম্বাইয়ে সেই গানের দৃশ্য ধারণ শেষ হয়েছে। সানি যে গানে পারফর্ম করছেন সেটি গেয়েছেন কোনাল।

ওই একই মাসের তৃতীয় সপ্তাহে গাজীপুরে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং করেন শ্রাবন্তী। এবার সিনেমার শেষ পর্যায়ের শুটিং করতেই ঢাকায় আসছেন তিনি। শ্রাবন্তী-শান্ত ছাড়াও এতে অভিনয় করছেন বলিউডের রাহুল দেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিক্ষোভে যোগ দিতে শনিবার ঢাকায় আসছেন অভিনেত্রী শ্রাবন্তী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০