সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

আওয়ামী লিগের জনপ্রিয়তা বহুগুণে বেড়ে গেছে অপরদিকে কমেছে বিরোধী দলের জনপ্রিয়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এক জরিপের তথ্যানুযায়ী দেখা গেছে বিগত কয়েক বছরে ক্ষমতাসীন দল আওয়ামী লিগের জনপ্রিয়তা বহুগুণে বেড়ে গেছে অপরদিকে কমেছে বিরোধী দলের জনপ্রিয়তা। ২০০৮ সালে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ পরে আরও দুটি নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে এখন টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনা করছে। জরিপ অনুযায়ী সরকারের প্রতি সমর্থন ১৯ শতাংশ পয়েন্ট বেড়ে এখন ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে টেনে তুলে আনার পাশাপাশি শ’খানেক মেগা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে। ইতোমধ্যে কিছু কাজ শেষ হয়েছে এবং কিছু কাজের প্রায় ৬০ ভাগ শেষ হয়েছে।

সরকারের উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মাঝে রয়েছে, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ চার লেনের হাইওয়ে নির্মাণ, পদ্মা সেতু, মেট্রোরেল, পতেঙ্গা সমুদ্রসৈকত আধুনিকায়ন, শিক্ষাপ্রসার, ডিজিটালাইজেশন, স্যাটেলাইট উৎক্ষেপণ ইত্যাদি।

এবছর সরকার শিক্ষায় উন্নতিকল্পে বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে শিক্ষায় নেওয়া এইসব পদক্ষেপকে সমর্থন করছে দেশের ৯০ শতাংশ নাগরিক, বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন ৮৬ শতাংশ এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৮১ শতাংশ।

এ ছাড়াও বিশুদ্ধ পানি সরবরাহে ৭৭ শতাংশ, সন্ত্রাসবাদ মোকাবেলায় ৭৬ শতাংশ, স্বাস্থ্য খাতে ৭৪ শতাংশ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্র ৭১ শতাংশ সরকারের কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন।

সবথেকে বেশি গুরুত্ব প্রাপ্ত বিষয় সম্বন্ধে, আইআরআইর এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক জোহানা কাও বলেন, ‘অর্থনৈতিক অগ্রযাত্রার সাফল্য, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, সরকারের জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে তুলেছে।’

১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। জন্মগ্রহণের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি টানা ৩ বার সহ মোট ৫ম বারের নির্বাচিত হয়ে এবারো রাষ্ট্র ক্ষমতায় আসে।
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে এই বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, ১৯৭১ সালে বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তা ফিরে পায় এই বাংলার মেহনতি মানুষ।

দলটির জনপ্রিয়তা বাড়ায়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং শক্তিশালী সংগঠন’ বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি জননেত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লিগের জনপ্রিয়তা বহুগুণে বেড়ে গেছে অপরদিকে কমেছে বিরোধী দলের জনপ্রিয়তা

আপডেট সময় : ০৩:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০