সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

লক্ষ্মীছড়ি উপজেলায় বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ২১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি : গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপি প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল রশিদ চৌধুরী কাতেব। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়ারেন্ট অফিসার মো: সোহেল রানা। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। এর পর চলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য ২০১৮ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদায়ী ৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান এর ঐকান্তিক প্রচেষ্টায় চালু হওয়া এ বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ যাবতীয় কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করে আসছেন গুইমারা রিজিয়ন। বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম শিক্ষাকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহায়তা করেন। এগিয়ে আসেন লক্ষ্মীছড়ি ও ফটিকছড়ি উপজেলার স্থানীয় জনপ্রতিরিধি ও প্রশাসনিক কর্মকর্তাগণ। শিক্ষানুরাগীরা মনে করছেন গত এক বছরে এ স্বল্প সময়ে কাংখিত লক্ষ্য অর্জন করতে না পারলেও এগিয়েছে বহুদুর। চলতি বছরের জেএসসি পরীক্ষায় ফলাফলও করেছে সন্তোষজনক। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এ বিদ্যালয়টি স্থাপনের ফলে ২০ কি: মি: দুরে ফটিকছড়ি ও ১০কি: মি: দুরে লক্ষ্মীছড়িতে ছেলে-মেয়েদের এখন আর কষ্ট করে যেতে হয়না। কমে যাচ্ছে ঝড়ে পরার হার। সকলের প্রচেষ্টায় বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীছড়ি উপজেলায় বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৪:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০