সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

শাকিব খান স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়ে গেছেন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০ ৩২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দেশের তারকাদের বিদেশে স্থায়ী হওয়া নতুন ঘটনা নয়। কিন্তু শাকিব খানের মতো ঢালিউডের শীর্ষ মহাতারকা যদি আমেরিকার গ্রিন কার্ড নিয়ে দেশ ছাড়েন, তবে সেটা বাংলাদেশের বিনোদন জগতের ওপর অনেক বড় ধাক্কার সামিল হবে। বিভিন্ন সূত্রের খবর, শাকিব খান বাস্তবেই আমেরিকার গ্রিন কার্ড পেয়ে গেছেন

শোনা যাচ্ছে, গত বছরেই যুক্তরাষ্ট্রের ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছিলেন ঢালিউডের ‘কিং খান’।

আমেরিকান ভিসার ইবি ক্যাটাগরি হলো, যারা মেধাবী ও দক্ষ পেশাজীবী, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক ইত্যাদি যেকোনো যোগ্যতা রাখেন, তারা এই বিশেষ যোগ্যতায় আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। আর যাদের কাজের স্বীকৃতি আছে, তাদের জন্য এটা পাওয়া আরও সুবিধাজনক। এর মাধ্যমে আমেরিকার মেধাসম্পদ বৃদ্ধি পায়।

একজন দক্ষ ও স্বীকৃত অভিনয়শিল্পী হিসেবেই নাকি শাকিব খান এই ভিসার জন্য আবেদন করেছিলেন। আর তা গৃহীত হয়েছে গেল ডিসেম্বর মাসেই। এফডিসি পাড়ায় এখন এমন গুঞ্জনই চলছে। দেশের বিভিন্ন গণমাধ্যমও জানাচ্ছে এমন খবর।

এ ব্যাপারটির সত্যতা যাচাইয়ের জন্য বাংলানিউজের পক্ষ থেকে রোববার দুপুরে বারবার যোগাযোগের চেষ্টা করেও শাকিব খানকে ফোনে পাওয়া যায়নি।

ইতোপূর্বে বাংলাদেশের আরও অনেক অভিনয়শিল্পীই বিদেশে স্থায়ীভাবে পাড়ি জমিয়েছেন। এদের মধ্যে রয়েছেন, রিচি সোলায়মান, মোনালিসা, টনি ও প্রিয়া ডায়েস, সোনিয়া, দিলরুবা রুহি, তমালিকা কর্মকার, শ্রাবন্তী, শামীম শাহেদসহ আরও অনেকে। তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও অনেক বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন। এবার এই তালিকায় ‘কিং খান’ যুক্ত হচ্ছেন কিনা তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকিব খান স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়ে গেছেন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০