সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

বরিশালে পিয়াজের আবার ডাবল সেঞ্চুরি। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক:: বরিশালে পাইকারি ও খুচরা বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। বর্তমানে পাইকারি বাজারে ১২০-১৫০ টাকা এবং খুচরা বাজারে প্রকারভেদে ১৬০-১৭০ টাক কেজি দরে বিক্রি হচ্ছে।
সাম্প্রতিক বৃষ্টি এবং স্থানীয় পাইকার বাজারে পেঁয়াজের আমদানি কম থাকায় গত ৪ দিনে পেঁয়াজের দাম বাড়ার কারণ বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে নতুন পেঁয়াজ আমদানির মৌসুম শুরু হওয়ায় শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান আড়তদাররা।

ক্রেতারা বলছেন, মূল্য বৃদ্ধি হওয়ার পর থেকে তারা পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছেন।

পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে সারাদেশে বেসামাল পরিস্থিতির মধ্যে সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে এবং টিসিবি’র মাধ্যমে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে। এরপর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। কিন্তু জানুয়ারির শুরুর দিকে বাজারে আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।

বরিশাল নগরের হাটখোলা এলাকার পেয়াজপট্টির পাইকারি বাজার সূত্রে জানা গেছে, বর্তমানে দেশি, মিয়ানমার, তুরষ্ক ও পাকিস্তানের পেঁয়াজ ১১০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এসব পেঁয়াজ খুচরো বাজারের ব্যবসায়ীরা স্থানভেদে কেজি প্রতি ১০- ৩০ টাকা বেশি দরে বিক্রি করছে।

বরিশাল পেঁয়াজ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন আজকের ক্রাইম নিউজ কে জানান, আমদানি কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সংকট রয়েছে। আর স্বল্প পরিমাণে যে পেঁয়াজ আমদানি হয়, তাও বরিশাল এসে পৌঁছায় না। মৌসুমের শুরুর দিকে বাজারে কিছু দেশিয় পেঁয়াজ আসলেও সম্প্রতি বৃষ্টির কারণে সরবরাহ বিঘ্নিত হয়েছে।

তবে গত কয়েক দিন পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখি থাকলেও আবার দাম কমবে বলে আশা করছেন পাইকারি ব্যবসায়ীরা।

এদিকে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি থাকায় আবারও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পিয়াজ কিনছেন ক্রেতারা। যেখানে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি করে কিনতে পারবেন টিসিবির খোলা বাজার থেকে।

সোমবার বরিশাল নগরের সাতটি স্থানে ট্রাকে করে ডিলারদের মাধ্যমে এ পেঁয়াজ বিক্রি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে পিয়াজের আবার ডাবল সেঞ্চুরি। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০