সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে সপ্তাহব্যাপী নানা আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে সপ্তাহব্যাপী নানা আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ভাটিখানা আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় চত্তরে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
এর আগে মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের উদ্যোগে নগরীর নাজিরের পোল থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় চত্ত¡রে গিয়ে শেষ হয়।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্থরের জনগনের মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে বলতে হবে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের বেশী ভ‚মিকা পালনের আহব্বান জানান পুলিশ কমিশনার।

আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রেপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া জোন) আব্দুল হালিম। বক্তৃতা করেন নারী শিল্পোদ্যোক্তা রিনা পারভীন ও মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের সমন্বয়কারী মর্তুজা জুয়েল সহ অন্যান্যরা।

সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সেখানে এক সংবাদ সম্মেলনে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেন আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ প্রথম দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা, মাদক বিরোধী কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেসরকারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে মাদক বিরোধী মেলার আয়োজন করা হয়ছে। এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে মাদক বিরোধী প্রচারনা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সপ্তাহব্যাপী নানা আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন

আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০