সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় দুজনের প্রাণহানি। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: পৃথক ঘটনায় নড়াইলের নড়াগাতি ও কালিয়ায় ২ জনকে হত্যা করা হয়েছে। নিহতরা হলের জহিরুল মোল্যা (২৪) ও আসলাম গাজী (৪৪)।জানা গেছে, চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় নড়াইলের নড়াগাতি বাজারে কম্পিউটার দোকানি জহিরুল মোল্যাকে (২৪) পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্যা আকুর ছেলে।
নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর জানান, জহিরুল মোল্যার চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় জাহিদসহ তার সহযোগীরা জহিরুলকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় জহিরুলকে তার দোকানের সামনে মাথায় কাঠ দিয়ে গুরুতর আঘাত করে। খুলনায় নেয়ার পথিমধ্যে জহিরুল মারা যান।

এদিকে নিহত জহিরুলের স্বজনেরা জানান, জাহিদ ও রেজওয়ান ছাড়াও নড়াগাতি এলাকার লস্কর ফিরোজ আহমেদ, তার ভাই জাফর ও মানিকসহ মোস্ত, ইলিয়াস ও ইকরাম লস্কর এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

অপরদিকে খালে মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আসলাম গাজী (৪৪) নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। আসলাম ওই গ্রামের ইদ্রিস গাজীর ছেলে। এর আগে ওইদিনই সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, কালিয়ার চালিতাতলা গ্রামের কাদের মোল্যা ও ইদ্রিস গাজী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্যের লড়াই চলে আসছে। এর জের ধরে বুধবার সকালে ওই গ্রামের খালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় ইদ্রিস গাজী, তার ছেলে আসলাম গাজী ও রিফায়েত মোল্যাসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত আসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় আসলাম গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় দুজনের প্রাণহানি। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০