সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

আজ থেকে শুরু হচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
আজ থেকে শুরু হচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। রাজধানীর শেরেবাংলানগরে আজ সকালে বাণিজ্য মেলা-২০২০ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৩২ একর জায়গার ওপর গড়ে তোলা এ মেলা বছরের প্রথম দিন শুরু হয়ে চলবে পুরো জানুয়ারি-জুড়ে। এবারের মেলার গেট সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধের আদলে, সঙ্গে থাকবে পদ্মা সেতুর মডেল।

তবে এ বছর মেলায় প্রবেশের মূল্য বৃদ্ধি করে নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। আর অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শেরে বাংলা নগর মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ক্রেতাদের খোলামেলা পরিসরে কেনাকাটার সুযোগ করে দিতে এবার স্টলের সংখ্যা কমানো হয়েছে। গত বছর মোট ৬৩০টি ছোট-বড় স্টলের পরিবর্তে এবার করা হয়েছে ৪৮৩টি। এর মধ্যে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ১১২টি, মিনি প্যাভিলিয়ন ১২৮টি এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল ২৪৩টি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবেশ টিকিটের ২৫ ভাগ অনলাইনে পাওয়া যাবে। খাবারের দোকানগুলোয় খাবারের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনলাইনে মেলার সব তথ্য পাওয়া যাবে। শুক্র, শনিসহ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ থেকে শুরু হচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০