ঝালকাঠি রাজাপুরের বৃদ্ধ দম্পত্তিকে আর্থিক সাহায্যের মাধ্যমে নতুন বছরের যাত্রায় এমপি আবদুল্লাহ
- আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি:
বছরের প্রথম দিনে ঝালকাঠি জেলার রাজাপুরে এক অসহায় বৃদ্ধ দম্পত্তিকে আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে মানব সেবায় নতুন বছর ২০২০ এর যাত্রা শুরু করলেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক( মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল আসানাত আবদুল্লাহ এমপি।
গত বছর বিজয়ের মাসে ( ডিসেম্বর ২০১৯) বিভিন্ন গণমাধ্যমে ”রাজাপুরে জরাজীর্ণ বসতঘরে বৃদ্ধ-বৃদ্ধার মানবেতর বসবাস”, ”ঝালকাঠির রাজাপুরে জরাজীর্ণ বসতঘরে বৃদ্ধ দম্পত্তির মানবেতর জীবন” শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ( মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য তথা বাংলাদেশ আওয়ামীলীগের প্রবীন ও বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বুধবার (১ জানুয়ারী) ব্যক্তিগত ভাবে রাজাপুরের অসহায় বৃদ্ধ দম্পত্তিকে দুই বান টিন, দুই বোস্তা চাল, চারটি কম্বল সহ নগদ ৬হাজার টাকা সহায়তা প্রদান করেন।
বুধবার (১জানুয়ারি) দুপুরে বৃদ্ধ আমির হোসেনের নিজ বাড়িতে আবুল হাসনাত অাবদুল্লাহ এমপি’র পক্ষ থেকে গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন মোল্লা, গৌরনদী পৌর যুবলীগ এর সাধারন সম্পাদক মোঃ আল- আমিন হাওলাদার এসে বৃদ্ধ আমির হোসেনের হাতে দুই বান টিন, দুই বোস্তা চাল, চারটি কম্বল সহ নগদ ৬হাজার টাকা তুলে দেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন, স্থানীয় সাংবাদিক এমরান হোসেন আদনান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয় বৃদ্ধ আমির হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি বৃদ্ধ অসহায় কিছুদিন আগে রাজাপুরের মুরাদ নামের এক সাংবাদিক এসে আমার সাথে কথা বলে আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করে। তাই আজ বরিশাল থেকে কয়েকজন লোক এসে আমাকে সাহায্য করে গেছে তারা বলেছে বরিশালের এমপি হাসানাত স্যার সাহায্য পাঠিয়েছেন। আমি আজ আসর নামাজ পড়ে হাসনাত স্যারের জন্য দোয়া করেছি। আল্লাহ তাকে ভালো রাখবেন। আমি নামাজ পড়ে সব সময় দোয়া করবো।























