সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

শৈত্যপ্রবাহের সঙ্গে আবার আসছে বৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: গত ১২ দিনের মধ্যে ১১ দিনই দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে শীতে যারা কষ্ট পাচ্ছেন, তাদের জন্য কিছুটা হলেও সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি পূর্বাভাস দিয়ে জানিয়েছে, আজ সোমবার শৈত্যপ্রবাহ থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়তে পারে। এতে আগামী দু-তিন দিন স্বাভাবিক শীতের অনুভূতি থাকতে পারে।
তবে নতুন বছরের শুরুতে দেশের বেশির ভাগ এলাকায় আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এতে তাপমাত্রা কমবেশি যা-ই থাকুক, শীতের কষ্ট বাড়বে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, কুয়াশা ও মেঘ কমে আসায় দিনের বেলা সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। যে কারণে তাপমাত্রাও বাড়ছে। তবে রাতের তাপমাত্রা আজও কিছুটা কমতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহের কয়েক দিন বৃষ্টি হতে পারে।

গতকাল শৈত্যপ্রবাহের বিস্তৃতি উত্তরাঞ্চল ছাড়িয়ে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ টাঙ্গাইল, মৌলভীবাজার ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তাপমাত্রা গতকাল আরও কমে এই মৌসুমের সর্বনিম্নে পৌঁছায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বছর রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ছিল অবশ্য তেঁতুলিয়ায়। ওই বছর ৮ জানুয়ারিতে সেখানকার তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।

তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। হাড়কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছেন দেশের সর্ব-উত্তরের এই জনপদের বাসিন্দারা। হিমালয়ের খুব কাছাকাছি জেলা হওয়ায় পঞ্চগড়ে উত্তর-পশ্চিম দিক থেকে হিমবায়ু প্রবেশ করায় তাপমাত্রা ক্রমাগত কমে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

তীব্র শৈত্যপ্রবাহ আর সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পঞ্চগড়ে দেখা গেছে সূর্যের মুখ। স্থানীয় অধিবাসীদের দেখা গেছে রোদে বের হয়ে কিছুটা উষ্ণতা নিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শৈত্যপ্রবাহের সঙ্গে আবার আসছে বৃষ্টি

আপডেট সময় : ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯