সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ব্রিজের নিচে আটকে গেছে আস্ত একটি বিমান। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ৩০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: ফ্লাইওভারের ব্রিজের নিচে আটকে গেছে আস্ত একটি বিমান। সোমবার গভীররাতে এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার দুর্গাপুর শহরে। এ ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা দুর্গাপুরে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কলকাতা থেকে রাজস্থানের জয়পুরে নিয়ে যাওয়া হচ্ছিল ইন্ডিয়া পোস্টের বাতিল ওই বিমানটিকে। ট্রেলারে চাপিয়ে বিমানটিকে নিয়ে যাওয়া হচ্ছিল ২ নম্বর জাতীয় সড়ক ধরে। যার জেরে সড়কে বিশাল যানজট তৈরি হয়। এসময় রাস্তা পেরোতে গিয়ে ট্রাকটি যখন ডিভাইডারে ফেঁসে যায়, তখন অবস্থা চরমে উঠে। মাঝরাতেই যানজট তৈরি হয় যশোর রোডে। হিমশিম দশা হয় পুলিশের। পরে দুটি ক্রেনের সাহায্যে সেখান থেকে তা কোনোমতে বের করে আনা হয়।

পরে সোমবার গভীররাতে ফের রাস্তার মাঝে আটকে যায় বিমানটি। দুর্গাপুর মেইন গেটে জাতীয় সড়কের ওপর দিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার জন্য যে ব্রিজটি তৈরি হয়েছে, তাতেই আটকে যায় বিমানটি।

দুর্গাপুর ইস্পাত কারখানার কাছে একটি ফ্লাইওভারের নিচে আটকে আছে বিমানের মাথা। খুলে গেছে বিমানের চাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত, মঙ্গলবার সকালে ক্রেনের সাহায্যে এটি উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে ব্রিজের নিচে বিমান আটকে পড়ার বিরল দৃশ্যটি দেখতে ফ্লাইওভারের উপর ভিড় জমান স্থানীয়রা। ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিমানটি ভারতীয় ডাক বিভাগের বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। সেটি এয়ার ইন্ডিয়ার বোয়িং। অনেকদিন আগেই বিমানটিকে বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিজের নিচে আটকে গেছে আস্ত একটি বিমান। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯