সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

তারেক রহমান জনগণের কাছে ক্ষমা না চাইলে দলটির কোনো ভবিষ্যৎ নেই। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ ৩০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::হাওয়া ভবনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে ক্ষমা না চাইলে দলটির কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘বিজয় ২০১৯ এবং বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘হাওয়া ভবনের জন্য যতক্ষণ পর্যন্ত তারেক রহমান মানুষের কাছে জোড়হাত করে ক্ষমা না চাইবে এবং মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। হাওয়া ভবনের কথা বাংলার মানুষ কখনো ভুলবে না।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধুর একজন অত্যন্ত ঘনিষ্ঠ সহচরের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, সেই ঐক্যফ্রন্ট মানুষকে দিশা দিতে পারবে। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগেই দেখলাম ঐক্যফ্রন্টের নেতা আমাদের ড. কামাল হোসেন নয়, ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘আমি বিএনপির নেতৃত্বে অথবা আওয়ামী লীগের নেতৃত্বে এখন আর বেহেশতে যেতে রাজি না। আগেও বলেছিলাম জামায়াতের সঙ্গে আমি বেহেশতে ও নরকে বসবাস করতে রাজি না।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক রহমান জনগণের কাছে ক্ষমা না চাইলে দলটির কোনো ভবিষ্যৎ নেই। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯