সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

উত্তরের হিমেল হাওয়ায় তেতুলিয়ায় কনকনে শীত ক্রমেই তীব্রতা বাড়ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবেদুর রহমান জাবেদ তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- গত বছর গুলোর তুলনায় এ বছর একটু ব্যতিক্রম ভাবে শীত পড়তে শুরু করেছে তেতুলিয়ায়। কনকনে শীতের কারনে রুপ বদলাতে শুরু করেছে প্রকৃতি। দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে পাল্লা দিয়ে বইতে থাকে হিমেল হাওয়ার সাথে শিশির কণা। রাতভর ঘনকুয়াশা ও শিশির কণাগুলো বৃষ্টির ঝড়তে থাকে। সকাল চায়ের পাতায় আর ঘাসের ডগায় জমে দোল খায় শিশির কণাগুলো।
পর্যটকদের কাছে শীত মৌসুমে ভ্রমনের মুল অর্কষন হয়ে উঠে দেশের সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়া। যেখানে দাড়িয়ে খালি চোখেই হিমালয়ের সর্বচ্চো শৃঙ্ঘ কাঞ্চনজংঙ্ঘার দৃশ্য অবলোকন করা যায়। এছাড়াও শীত ও কুয়াশার মিলন মেলা দেখা যায় এখান থেকে। এ সময় ভ্রমন হয় আনান্দদায়ক।
অগ্রাহণ মাস থেকে হালকা শীত পড়তে শুরু করলেও পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা বেড়ে যায়। হিমালয়ের খুব কাছে হওয়ার কারনে শীত মৌসুমে জনদূর্ভোগ বেড়ে যায় অনেক বেশী। তবে শীত মোকাবেলায় সরকারী বরাদ্দের অংশ হিসেবে ইতিমধ্যে ৫ হাজার কম্বল এসেছে। বিত্ত¡বান ব্যাক্তি ও বেসরকারী সংস্থা গুলোকে শীর্তাতদের পাশে এগিয়ে শুরু করেছে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া জানান, তেঁতুলিয়ায় দিনদিন শীতের তীব্রতা বাড়ছে। অসহায় ও ছিন্নমুল মানুষের তুলনায় সরকারি ভাবে যা বরাদ্দ দেয়া হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। আরো শীত বস্ত্রের জন্য বিত্ত¡বান ও এনজিও প্রতিনিধিদের এগিয়ে আশারও আহবান জানান তিনি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম জানান, দেশের অন্যান্য এলাকার চেয়ে তেতুলিয়ায় শীতের তীব্রতা বেশিই। শীতার্ত মানুষের জন্য ইতিমধ্যে আমরা ৫ হাজার কম্বল পেয়েছি সেগুলোর বিতরণ কার্যক্রম চলছে। উর্ধতন কর্তৃপক্ষের নিকট আরো কম্বলের চাহিদা পাঠানো হবে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের সহকারি আবহাওয়া কর্মকর্তা রহিদুল ইসলাম আজ (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় জানান, আজকের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রীতে উঠানামা করছে। তবে আগামিকাল প্রচন্ড ঠান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্যাপশন:- তেতুলিয়ার সহকারি কমিশনার (ভুমি) মাসুদুল হক শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তরের হিমেল হাওয়ায় তেতুলিয়ায় কনকনে শীত ক্রমেই তীব্রতা বাড়ছে

আপডেট সময় : ১২:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯