সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজাকারের তালিকায় নাম নেই নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, সাকা চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ ৬৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনতার ৪৮ বছর পর প্রথম ধাপে একাত্তরে রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের একটি তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু এই তালিকা জন্ম দিয়েছে বিতর্কের। জীবনের মায়া ত্যাগ করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এমন অনেকেরই নাম রয়েছে এই তালিকায়। আবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বা দণ্ডপ্রাপ্ত এমন আলোচিতদের নামই নেই এ তালিকায়।
গত ১৫ ডিসেম্বর রাজাকারের এই তালিকায় প্রকাশ করা হয়। প্রথম ধাপের এই তালিকায় যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মীর কাসেম আলী, মুহাম্মদ কামারুজ্জামান ও সালাউদ্দিন কাদের চৌধুরীসহ আলোচিত অনেকে।

অথচ এখন পর্যন্ত অন্তত ১৭ জন মুক্তিযোদ্ধার খোঁজ মিলেছে, যারা একাত্তরে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। এর বাইরে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে পরিচিত বেশ কিছু আওয়ামী লীগ নেতার এসেছে। এছাড়া নারী রাজাকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ৩৮ জন। হিন্দুধর্মাবলম্বীর ৯২ জনের নামও এসেছে তালিকায়। মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন কমান্ডারের নামও যুক্ত হয়েছে রাজাকারের তালিকায়।

ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তালিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনেরা। আরও ভালো করে যাচাই বাছাইয়ের পর এটা প্রকাশ করা উচিত ছিল বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাকারের তালিকায় নাম নেই নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, সাকা চৌধুরী

আপডেট সময় : ১২:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯