সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করায় ঝালকাঠিতে অনুষ্ঠান বর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি:
মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন না করায় ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চায়না মাঠে আনুষ্ঠানিকভাবে
পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধারা মাঠ ত্যাগ করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের কঠোর সমালোচনা করে এ ঘটনার বিচার দাবি করেন তারা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, খোন্দকার মুজিবুর রহমান, আব্দুল কাদের মোল্লা, মো. হাকিম মোল্লা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করায় উপজেলা
প্রশাসন আয়োজিত বিজয় দিবসের সব অনুষ্ঠান বর্জন করেছি। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া পর্যন্ত ইউএনও’র নেতৃত্বে জাতীয় কোনো অনুষ্ঠানে আমরা যোগদান করবো না।’

মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রশাসনের ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধীরা মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করে চলছে। এমনকি অনুষ্ঠান মঞ্চে আমাদের জন্য আসনও রাখা হয়নি। তাই আমরা ‘মুক্তিযোদ্ধারা সংবর্ধনা
অনুষ্ঠান বর্জন করছি।’

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না করা হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন বক্তারা।

এরআগে শহীদ বুদ্ধিজীবী দিবসে (১৪ ডিসেম্বর) কোনো আলোকসজ্জা না করার সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও বাসভবনে বর্ণিল আলোকসজ্জা করা হয়। এ ঘটনায় সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, মুক্তিযোদ্ধাদের একাংশ অনুষ্ঠান বর্জন করেছেন। অন্যান্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করায় ঝালকাঠিতে অনুষ্ঠান বর্জন

আপডেট সময় : ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯