সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ ৮জনকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব ও পুলিশ বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে উত্তর শিহিপাশা গ্রামের আফতাব ফরিয়ার ছেলে মামুন ফরিয়া (৩৫)কে বারপাইকা বাজার থেকে ৮৫পিস ও তার অপর সঙ্গী মাদক ব্যবসায়ি রাংতা গ্রামের বারেক খলিফার ছেলে শাহীন খলিফা (২৫) ১৭ পিসসহ মোট ১০২ পিস ইয়াবাসহ এসআই তৈয়বুর রহমান গ্রেফতার করেন। এঘটনায় এসআই তৈয়বুর রহমান বাদী হয়ে ওই রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেন, যার নং-৮(১৫.১২.১৯)। অপরদিকে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা আগৈলঝাড়া উপজেলার মুড়িহার গ্রামের মনির হাওলাদারের একতলা ভবনে মাদক ব্যবসায়িরা মাদক কেনা বেঁচার জন্য অবস্থান করার গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে ওই গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদার (৪২)কে আটক করে। আটক জাকিরের স্বীকারোক্তিতে খাটের নীচে বাজারের ব্যাগ থেকে দেশীয় ছোড়া, চাপাতি, ৩টি ছোড়া ও বিক্রির জন্য রাখা গাঁজা উদ্ধার করা হয়। এসময় জাকিরের বাড়ি থেকে দক্ষিণ শিহিপাশা গ্রামের নূর মোহম্মদ গাজীর ছেলে শামীম গাজী (২৭), গৌরনদী উপজেলার আশুকাঠী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিয়াজ মোর্শেদ (২৭), কসবা গ্রামের বাবুল সরদারের ছেলে ইমরান সরদার (১৯) ওই গ্রামের আহাদুল হাওলাদারের ছেলে রাইসুল ইসলাম (১৯) কে আটক করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বরিশাল র‌্যাবের ডিএডি মোঃ মিজানুর রহমান বাদী হয়ে ও মাদক দ্রব্য আইনে সোমবার থানায় মামলা দায়ের করেন, যার নং-১২(১৬.১২.১৯)। অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় র‌্যাব ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে সোমবার থানায় পৃথক মামলা দায়ের করেন, যার নং-৯ (১৬.১২.১৯)। একই রাতে আস্কর কালীবাড়ি গ্রামের রুবেল হাজরার ছেলে টিটু হাজরা (১৮) কে চুরি মামলায় গ্রেফতার করেছে এসআই তৈয়বুর রহমান। পুলিশ গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে বরিশাল আদালতে প্রেরন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ ৮জনকে গ্রেফতার

আপডেট সময় : ০২:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯