সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিস সূত্র।
সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যান কমডোর মোহাম্মদ মাহাবুব-উল ইসলাম এই তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা বিভাগের যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রধান করে এরইমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে। এতে কারও যদি গাফিলতি থাকে তা যেমন কমিটি দেখবে এবং ভবিষ্যতে এ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে সুপারিশ রাখবে।

মাহাবুব-উল ইসলাম বলেন, আমরা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক। আবার আমরা সবাই চাচ্ছি যাতে কোনো দুর্ঘটনাতেই হতাহতের ঘটনা না ঘটে। বরিশালের কীর্তনখোলা নদীতে ঘটা দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিএসহ স্থানীয় প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা হয়। এগুলো খুবই ভালো দিক।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এমভি শাহরুখ-২ লঞ্চটি প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকা যাচ্ছিল। বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদী দিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা অ্যাংকর সিমেন্টের ১২০০ মেট্রিক টন ক্লিংকারবাহী এমভি মো. দুদু মিয়া (রা.)-১ নামের একটি কার্গোর সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চের সামনের অংশের তলা ফেটে ক্ষতিগ্রস্ত হয় এবং সিমেন্ট তৈরির ১২০০ মেট্রিক টন উপাদান (ক্লিংকার)বাহী কার্গোটি নদীতে ডুবে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ১১:১৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯