সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে শনিবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্ব করেন। বিশেষ অালোচক ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা শহীদ ইমাম ও মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান; সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু এবং শিক্ষার্থী বুশরা হক ও হাবিব বিন আজিজ দোহা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও পরে তাদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিনসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, জেলা শিশু একাডেমী শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কালেক্টরেট স্কুলে শিশুদের রচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় : ০১:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯