সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খাগড়াছড়ির মানিকছড়িতে নিখোঁজ কিশোরীর ২মাস পর লাশের কংকাল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ ২৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির তিনটহরী ইউনিয়ন বড়ডলু ডিপি পাড়া মৃত নুরুল আলমের মেয়ে সুখী আক্তার (১৭) কংকাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের মা জানান, ২ মাস পূর্বে সুখী নিখোজ হয়েছে মর্মে মানিকছড়ি থানায় সাধারণ ডাইরি করা হয়।

১৪ ডিসেম্বর শনিবার দিনমুজুর আঃ শুক্কুর পার্শে¦র বাগান বাড়িতে কাজ করতে গেলে কংকাল দেখে ভয়ে চিৎকার দেয়।পরে এলাকার মেম্বার ও পুলিশকে খবর দিলে প্রথমে ঘটনাস্থলে এসআই শাহনেয়াজ গিয়ে বিষয়টি নিশ্চিত হন। ঘটনা জানাজানি হলে নিহতে মা শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে হারানো মেয়ে সুখী আক্তার শরীরে পড়নের জামা কাপড় দেখে শনাক্ত করে।

মানিকছড়ি থানা অফিসার্স ইনচার্জ আমির হোসেন বলেন, জিডি হওয়ার পর মানিকছড়ি থানা পুলিশ অনেক খোঁজা খুজি করেছে। তবে জিডির বিবরণে উদ্ধারকৃত লাশ কিনা শনাক্তকরণ যাচাই-বাছাই চলছে। এ ঘটনার পর খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উরজ্জামান মানিকছড়িতে ছুটে আসেন। মানিকছড়ি সার্কেল সহকারী এএসপি সাইফুল ইসলাম ঘটনাটি তদন্ত করছেন।

খাগড়াছড়ি পুলিশ আহমার উরজ্জামান সাংবাদিকদের বলেন, মানিকছড়ি থানায় ডাইরিকৃত কিশোরীর বিবরণে নিহতের মা মমতাজ খাতুনের বর্ণনা মূলে প্রাথমিকভাবে ধারনা করা হলেও ডিএনএ পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়ির মানিকছড়িতে নিখোঁজ কিশোরীর ২মাস পর লাশের কংকাল উদ্ধার

আপডেট সময় : ০১:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯