সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

বিয়ে ছাড়াই সালমান খান বাবা হতে যাচ্ছেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ৩৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন. অনেকদিনের গুঞ্জন বলিউড ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেম। এক বিদেশিনিসহ আরও অনেকের সঙ্গে জড়িয়েছে তার প্রেমের খবর। কখনো কখনো বিয়ের খবরও প্রকাশ হয়েছে। শেষ পর্যন্ত সব খবরই মিথ্যে বলে প্রমাণ হয়েছে।

নিজের ব্যাচেলর তকমা নিয়ে চলতেই যেন বেশি ভালোবাসেন সাল্লু ভাই। ব্যাচেলর হিসেবেই নাকি বাবা হতে চলেছেন সালমান। সেটাও খুব দ্রুত। সারোগেসির মাধ্যমেই বাবা হচ্ছেন তিনি।

সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ এ বিষয়ে এক সাক্ষাৎকারে সালমান খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিয়ে বা সংসার করার পরিকল্পনা নেই তার। বিয়ে যদি করেন, তখন সবাই তা জানতে পারবেন এবং বুঝতে পারবেন।’

আপনি বাচ্চাদের পছন্দ করেন। তাই সারোগেসির মাধ্যমে বাবা হতে যাচ্ছেন শিগগিরই। এমন কথা চারদিকে শোনা যাচ্ছে। এটা কি সত্য? এই প্রশ্নের উত্তরে সালমান বলেন, তাদের বাড়িতে অনেক খুদে সদস্য রয়েছে। ডিসেম্বরে আরও একজন নতুন অতিথি আসতে চলেছে তার বোনের সংসারে। তাই নতুন করে খুদে সদস্যের আর কোনো প্রয়োজন নেই তার।

অর্থাৎ বিয়ে না করেও বৈজ্ঞানিক কোনো পদ্ধতিতে সালমান খানের বাবা হওয়ার ইচ্ছে নেই। সব গুঞ্জনকে তিনি উড়িয়ে দিয়েছেন।

এদিকে বর্তমানে ‘বিগ বস’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। আর আসছে ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার ‘দাবাং থ্রি’ সিনেমা। এখানে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাক্ষী সিনহা। পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে সাই মঞ্জরেকর এবং কিচা সুদীপকে।

‘দাবাং থ্রি’ মুক্তির পর ‘রাধে’ ছবির শুটিং শুরু করবেন সালমান। এই সিনেমায় তার বিপরীতে দিশা পাটানি অভিনয় করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ে ছাড়াই সালমান খান বাবা হতে যাচ্ছেন।

আপডেট সময় : ০৯:২২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯