সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যৌতুকের দাবিতে দুই গৃহবধূকে অমানুষিক নির্যাতন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরনদী প্রতিনিধি::যৌতুকের দাবিতে জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার দুই গৃহবধূকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। গুরুত্বর অবস্থায় ওই দুই গৃহবধূকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পৃথক দুটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুরের কুড়ালিয়া গ্রামের হরলাল ঢালীর কন্যা গৃহবধূ পপি ঢালী (২০) সাংবাদিকদের জানান, অশোকসেন গ্রামের হরি মোহন মজুমদারের পুত্র ব্যবসায়ী মনোতোষ মজুমদারের সাথে গত দেড় বছর পূর্বে সামাজিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা ব্যবসা সম্প্রসারণের জন্য তার (পপি) পরিবারের কাছে সাত লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। এ টাকা আনতে অপরাগতা প্রকাশ করায় তাকে (পপি) প্রায়ই নির্যাতন করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে যৌতুকের টাকার জন্য মনোতোষ ও তার পরিবারের সদস্যরা পপিকে এলোপাথারি পিটিয়ে জখম করে। এসময় পপির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত গৃহবধু পপি ঢালী বাদি ওইদিন বিকেলে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

একইদিন গৌরনদী হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার উত্তর পালরদী গ্রামের মৃত আলমগীর খলিফার কন্যা দুই সন্তানের জননী সাথী আক্তার (২৮) জানান, পটুয়াখালীর বাউফল উপজেলার আতসখালী গ্রামের হান্নান প্যাদা সাথে তার বিয়ে হয়েছে। বিয়ের পর স্বামীর দাবিকৃত যৌতুকের পাঁচ লাখ টাকা পরিশোধ করার পরেও পূর্ণরায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রায়ই তাকে শারিরিক নির্যাতন করা হয়।

সর্বশেষ গত ২ ডিসেম্বর বিকেলে তার (সাথী) মাদকাসক্ত স্বামী হান্নান প্যাদার অমানুষিক নির্যাতনে সাথী আক্তার গুরুত্বর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে (সাথী) উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাথীর মা রানু বেগম ও ভাই জাকির সরদার বাউফল হাসপাতাল থেকে সাথীকে এনে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুকের দাবিতে দুই গৃহবধূকে অমানুষিক নির্যাতন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯