সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

অবশেষে বন্ধ হয়ে গেলো দক্ষিণাঞ্চলের একমাত্র বরিশাল শের-ই-বাংলা সিসিইউ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ ৩০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম হোসেন::অবশেষে বন্ধ হয়ে গেলো দক্ষিণাঞ্চলের একমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিবির পর্যবেক্ষন কেন্দ্র ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) কার্যক্রম। দশটি ভেন্টিলেটরের মধ্যে সচল থাকা একমাত্র ভেন্ডিলেটরটিও বিকল হয়ে গেছে।

বুধবার সকালে হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতিক্ষা এবং বরিশালবাসীর আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে ২০১৭ সালের ২৩ জুলাই শেবাচিম হাসপাতালের পূর্ব পাশে রোগীদের নিবির পর্যবেক্ষনের জন্য আইসিইউ চালু করা হয়। দশটি আইসিইউ বেড ও দশটি বড় আকারের ভেন্টিলেটর মেশিন, তিনটি ছোট আকারের ভেন্টিলেটর মেশিন ও একটি সেন্ট্রাল মনিটর নিয়ে চালু হওয়া আইসিইউ পরিচালনার জন্য প্রশিক্ষিত নার্সের ব্যবস্থাও করা হয়। চিকিৎসক সংকট থাকলেও চালুর পর থেকে জোড়াতালি দিয়ে ইউনিটটিতে রোগী সেবার কার্যক্রম চলে আসছিলো। কিন্তু গত দুইবছরের মধ্যে বহুল প্রতিক্ষিত দক্ষিণাঞ্চলের একমাত্র আইসিইউ’র কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সচল থাকা মাত্র একটি ভেন্টিলেটর কার্যক্ষমতা হারিয়ে ফেলে। যার কারনে আইসিইউ সেবা না পেয়ে ওইদিনই ডাঃ মারুফ হোসেন নয়ন (৩০) নামের এক জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছে। যা নিয়ে খোঁদ চিকিৎসকদের মধ্যেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডাঃ নয়ন শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ৪১ তম ব্যাচের ছাত্র ছিলেন।

আইসিইউ ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবক ও সেবিকারা বলেন, চলতি বছরের ২ অক্টোবর আইসিইউ’র নতুন নার্সিং ইনচার্জ দায়িত্ব গ্রহণ করেন। ওইদিন তিনি ১০টির ভেন্টিলেটরের মধ্যে দুইটি সচল অবস্থায় পান। কয়েকদিনের মধ্যে আরও একটি বিকল হয়ে যায়। অবশিষ্ট থাকা মাত্র একটি ভেন্টিলেটর দিয়ে এ যাবত একজন করে রোগীকে নিবির পর্যবেক্ষনে রাখা হতো। কিন্তু শেষ সম্বল একটি ভেন্টিলেটরটিও মঙ্গলবার বিকল হয়ে যায়।

আইসিইউ’র দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডাঃ নাজমুল হুদা বলেন, মঙ্গলবার সকাল ১০টার পর থেকে সচল থাকা মাত্র একটি ভেন্টিলেটর মেশিনটি আর কাজ করছে না। এ কারনে মঙ্গলবার আইসিইউ’র অভাবে ডাঃ মারুফ হোসেন নয়ন নামের একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডাঃ মারুফ হোসেন নয়ন বরিশাল ডায়াবেটিক হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ভোলা শহরের বাসিন্দা মোশারফ হোসেনের একমাত্র পুত্র।

ডাঃ নাজমুল হুদা আরও বলেন, নয়নের এ্যাজমা রোগছিলো। এজন্য তাকে খুব দ্রুত আইসিইউতে স্থানান্তরের প্রয়োজন ছিলো। কিন্তু সেটা করা সম্ভব হয়নি। তার আগেই হৃযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। যা আমাদের জন্য খুব দুঃখজনক। তিনি বলেন, ভেন্টিলেটর বিকল হয়ে যাওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো সত্বেও সমস্যার কোন সমাধান হয়নি। ফলে শেষ ভরসা একমাত্র ভেন্টিলেটরটিও বিকল হওয়ায় আইসিইউ’র কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, বিষয়টি একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরে চিঠির মাধ্যমে অবহিত করা সত্বেও আইসিইউ’র বিষয়ে আজও কোন সমাধান আমরা পাইনি। বরং যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির অভিযোগ এনে আমাদের বরাদ্দও বন্ধ করে দিয়েছে। এ কারনে মেশিন সচল কিংবা নতুন ভেন্টিলেটর ক্রয় করা সম্ভব হচ্ছেনা। তিনি আরও বলেন, ডাঃ নয়নের মৃত্যুর ঘটনায় আমি নিজেও ব্যথিত। কেননা নয়ন আমাদেরই ছাত্র ছিলো। আমি ঢাকায় যাচ্ছি। আইসিইউ’র বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলার চষ্টা করবো। তিনি বরাদ্দের ব্যবস্থা করলে আইসিইউ পুনরায় সচল হবে। আর বরাদ্দ না পেলে আমার পক্ষে কিছুই করার থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে বন্ধ হয়ে গেলো দক্ষিণাঞ্চলের একমাত্র বরিশাল শের-ই-বাংলা সিসিইউ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯