সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

মাত্র ৪ ঘণ্টায় ঢাকা থেকে ভোলায় । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ ৩৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো আজ। অবশেষে ঢাকার সদরঘাট থেকে আজ মঙ্গলবার দুপুরে ভোলার ইলিশা বিশ্বরোড ঘাটে যাত্রী নিয়ে এলো গ্রীন লাইন-২ নামের দ্রুতগামী ওয়াটার ওয়েজ। মাত্র ৪ ঘণ্টায় ঢাকা থেকে ভোলায় আসায় যাত্রীদের চোখে-মুখে ছিল খুশির ঝিলিক।

এদিকে দ্রুতগামী এই ওয়াটার ওয়েজটি দেখার জন্য ইলিশা বিশ্বরোর্ড ঘাটে ভিড় জমায় শত শত মানুষ। পরে দুপুর ১টা ২০ মিনিটে ওই ঘাট থেকে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা দেয় ওয়াটার ওয়েজটি।

গ্রীন লাইন-২ এর মালিক মো. আলাউদ্দিন জানান, ভোলার মানুষের কথা চিন্ত করে রাজধানী ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য গ্রীন লাইন সার্ভিস চালু করা হয়েছে। এটি প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় ও ভোলার ইলিশা ঘাট থেকে দুপুর দেড়টার দিকে ছেড়ে যাবে।

এটি ঢাকা থেকে ভোলায় আসতে সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘণ্টা। আবার ভোলা থেকে ঢাকায় যেতেও একই সময় লাগবে।

তিনি আরও জানান, মঙ্গলবার প্রথম দিন গ্রীন লাইন-২ ঢাকা থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ভোলায় আসে এবং ভোলা থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

উল্লেখ্য, রাজধানীর সঙ্গে ভোলার নৌপথে যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম নৌযান। প্রতিদিন জেলা সদরসহ সাতটি উপজেলা থেকে ১৪টি লঞ্চ ঢাকায় যাতায়াত করে। উভয় স্থান থেকে রাতেই এসব লঞ্চ চলাচল করছে এবং ভোরে গন্তব্যে গিয়ে পৌঁছে।

ভোলার খেয়াঘাট থেকে নৌপথে ঢাকার দূরত্ব ১৫৫ কিলোমিটার। লঞ্চযোগে যেতে সময় লাগে ১১ ঘণ্টা। তবে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ চলাচল করবে ইলিশা ঘাট থেকে। এতে ৩০ কিলোমিটার পথ কমে দাঁড়াবে ১২৫ কিলোমিটারে। সাধারণ লঞ্চের চেয়ে কমপক্ষে ৪০৫ ঘণ্টা সময় কম লাগবে।

গ্রীন লাইন-২ ওয়াটার ওয়েজের বিজনেস ক্লাসে ২০০ সিট ও ইকোনমিক ক্লাসে ৬০০ সিট রয়েছে। বিজনেস ক্লাসের ভাড়া ১ হাজার ও ইকোনমিক ক্লাসের ভাড়া ৭০০ টাকা।

দ্রুতগামী লঞ্চটি পুরোটাই ওয়াইফাই সিস্টেমের আওতায়। ক্যাটামেরান সার্ভিসের লঞ্চটি দুই হালের আটটি বক্স রয়েছে। আটটি বক্সের যেকোনো একটিতে পানি ঢুকে গেলে বাকিগুলো দিয়ে সচল থাকবে এটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাত্র ৪ ঘণ্টায় ঢাকা থেকে ভোলায় । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯