সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ ৮৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বান্ধবীর বাড়িতে গিয়ে তার চাচার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ৫ম শ্রেণির এক ছাত্রী। শুধু তাই নয়, মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে মিজানুর রহমান নামের ওই যুবক।

এ ঘটনায় অভিযুক্ত মিজানকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ধর্ষক মিজানুর রহমান ওই গ্রামের পান মাহামুদের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী মেয়েটির পরিবারের সদস্যরা জানান, মেয়েটি অভিযুক্ত মিজানের ভাতিজির বান্ধবী। সেই সূত্রে তাদের বাড়িতে যাতায়াত ছিল মেয়েটির। কয়েক দিন আগে মেয়েটি তার বান্ধবীর খোঁজে ওই বাড়িতে যায়। এ সময় মিজান বাড়িতে একা থাকার সুযোগে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এরপর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে মিজান।

পরে মেয়েটি তার এক আত্মীয়কে বিষয়টি জানালে তিনি (আত্মীয়) থানায় ফোন করে পুলিশকে বিষয়টি জানান। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মিজানকে আটক করে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিজানুর মেয়েটিকে ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে তাকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা করে। ধর্ষণের দৃশ্য ধারণকৃত মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯