সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রী বলেছেন, বেগম রোকেয়া নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন,সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ ৩২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি। বেগম রোকেয়া তার বইয়ে লিখে গেছেন, নারীরা একদিন লেখাপড়া শিখে জজ, ব্যারিস্টার, ডাক্তার হবে। শুধু জজ-ব্যারিস্টার নয়, নারীরা এখন সবক্ষেত্রে দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
সোমবার সকালে রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নারী-পুরুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক মানুষ নারী। সেই নারীদের বাদ দিয়ে অর্থাৎ একটি অঙ্গকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। দেশে বর্তমানে নারী-পুরুষ সবাই সমন্বিতভাবে কাজ করছে, এ কারণে দেশ এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বেগম রোকেয়ার কর্মে ও আদর্শে উজ্জীবিত হয়ে আজকের নারীরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম ফজিলাতুনন্নেসা ইন্দিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী বলেছেন, বেগম রোকেয়া নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন,সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি।

আপডেট সময় : ০৭:৪১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯