সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

যাত্রীবাহী বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ উদ্ধার ড্রাইভার ও হেলপার কারাদণ্ড । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ ২৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যামাণ আদালত। রবিবার রাতে বরিশাল-আমুয়া আঞ্চলিক মহাসড়কে রাজাপুরের বাঘড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এসময় বাসের চালককে ৫ হাজার টাকা জরিমানা ও চালকের সহকারীকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়।

পুলিশ জানায়, আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের বক্সে ৩৩টি কার্টুনে জাটকা ইলিশ ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ উদ্ধার করে। এসময় বাস চালক সৈয়দ আলী ও হেলপার আল আমিনকে আটক করা হয়। তবে গাড়ির কন্ট্রাক্টর ও জাটকা ইলিশের মালিক কৌশলে পালিয়ে যায়।

রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার জানান, বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা করে গাড়ি ছেড়ে দেওয়া হয় এবং চালকের সহকারীকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়। পরে জব্দকৃত ইলিশ রাতেই বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রীবাহী বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ উদ্ধার ড্রাইভার ও হেলপার কারাদণ্ড । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:২৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯