সংবাদ শিরোনাম ::
বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান

র‌্যাব-৮ এর অভিযানে বানারীপাড়ার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার আসামি গ্রেফতার এবং আলামত উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৩০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮ কর্তৃক বানারীপাড়ার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার আসামী ১৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং আলামত উদ্ধার। গত ইং ০৭ ডিসেম্বর ২০১৯ তারিখে ভোর রাতে বানারীপাড়ায় কুয়েত প্রবাসী আব্দুর রবের বাড়ীতে তিন জনকে নির্মম ভাবে হত্যা করা হয়। এই রোমহর্ষক ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের পাশাপাশি র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। এই সংক্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে হত্যাকান্ডে সংশ্লিষ্টতার সন্দেহে মোঃ জাকির হোসেন(৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। প্রথমে জাকির হোসেন ঐ বাড়ীর নির্মান শ্রমিক হিসেবে কাজ করত। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে সে জ্বীন হাজির ও ঝাড় ফুকের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করে বলে প্রচার করে সে বাড়ীর সবার বিশ্বস্ততা অর্জন করে। এর সুযোগ নিয়ে বাড়ীতে জ্বীন আসবে বলে রাতে দরজা খোলা রাখার কথা বলে সে ঐ বাড়ীতে রাতে কৌশলে প্রবেশ করে এবং এক জন সহযোগীকে নিয়ে পর্যায়ক্রমে কুয়েত প্রবাসী আব্দুর রবের মা, বোন জামাই ও খালাতো ভাইকে হত্যা করে।
পরবর্তীতে র‌্যাব-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় ও জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডের অপর আসামী মোঃ জুয়েল হাওলাদার(৩৪) কে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন পশ্চিম মতাশুর মুহুরী কান্দা এলাকা থেকে আটক করে। আকটকৃত দুই জনই প্রাথমিক ভাবে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর জাকির হোসেন ও জুয়েল হাওলাদারের স্বীকারোক্তি মতে র‌্যাব-৮ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাকির হোসেনের ভাড়া বাড়ি সাগরদীর মুন্সি বাড়ী থেকে হত্যাকান্ডের পর ঐ বাড়ী থেকে ছিনতাই করে আনা স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন ও একটি চাকু উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী ও আলামত সমূহ বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, লোভের বশবর্তী হয়ে তারা এধরণের ঘৃন্য কাজ করেছে।
ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব-৮ এর অভিযানে বানারীপাড়ার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার আসামি গ্রেফতার এবং আলামত উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:১৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯