সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঝালকাঠি প্রেসক্লাবে ‘ধিক্কার দিবস’ পালিত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৩০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধিক্কার দিবস পালিত হয়েছে। ২০০৩ সালের এ দিনে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের কতিপয় নেতাকর্মীরা প্রেস ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও সাংবাদিকদের মারধর করে। জেলার চারটি প্রেস ক্লাবের সাংবাদিকরা দিনটি ‘ধিক্কার দিবস’ হিসেবে পালন করে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্চন দত্ত ও মু. আব্দুর রশীদ, সহসভাপতি শ্যামল সরকার ও আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক মানিক রায়, সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, সদস্য রতন আচার্য্য, অলোক সাহা ও শফিউল ইসলাম সৈকত।
প্রসঙ্গত তৎকালীন ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের সময় টেন্ডার সংক্রান্ত দুর্নীতির একটি সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিক মো. হুমায়ূন কবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার প্রতিবাদে ২০০৩ সালের এ দিনে (৮ ডিসেম্বর) ঝালকাঠির সাংবাদিকরা মৌনমিছিল ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি নিলে জেলা বিএনপির একটি গ্রুপ পুলিশের উপস্থিতিতে ঝালকাঠি প্রেস ক্লাব এবং বরিশালের সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালায় ও ভাংচুর করে। এ সময় ঝালকাঠি ও বরিশালের ৭ জন সাংবাদিক আহত হন। পরে তারা ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মিছিলে হামলা করার মিথ্যা অভিযোগ এনে থানায় উল্টো মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি প্রেসক্লাবে ‘ধিক্কার দিবস’ পালিত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯