সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

সালমান খান ও ক্যাটরিনা এখন ঢাকায়। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৩৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করতে এখন বাংলাদেশে অবস্থান বলিউড স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ভারত থেকে যাত্রা শুরু করে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ওই দুই বলিউড তারকা।

আজ রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে এবারের বিপিএলকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা।

আর এ আসরটিকে আরও বেশি জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে তারকাবহুল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে পারফরম করবেন বলিউডের বিখ্যাত এ দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পারফরম করবেন তারা দুজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর একদম শেষ দিকে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন এ দুই বলিউড তারকা।

প্রথমে একক পারফরম্যান্স করবেন দুজনে। এর পর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালমান খান ও ক্যাটরিনা এখন ঢাকায়। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯