সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে জাহিদ ফারুক শামীমের কর্মীদের মারধর করে নিয়ে গেল মেয়র অনুসারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৫৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক: বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেওয়াকে কেন্দ্র করে সদর আসনের সাংসদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের কর্মীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি অন্তত অর্ধশত নেতাকর্মীকে জোরপূর্বক মাহিন্দ্রাযোগে নিয়েও যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সম্মেলন শুরুর আগ মুহূর্তে বোরবার সকাল ৯টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর মুকুন্দপট্টি গ্রামের ঝরঝড়িয়াতলা বাজার এলাকায়। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়- বরিশাল মহানগর আ’লীগের সভাপতি পদপ্রত্যাশি প্রতিমন্ত্রী সমর্থিত চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইটালি শহিদের নেতৃত্বে অর্ধশত অনুসারী সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে আসার উদ্দেশে ঝরঝড়িয়াতলা বাজার এলাকায় জড়ো হন। তখন একই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশি বরিশাল সিটি মেয়েরের অনুসারী ওই ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের ক্যাডার স্থানীয় মেম্বর ইমরান হোসেন সোহাগসহ অন্তত ১০ থেকে ১২ সহযোগী তাদের বাঁধা দেয়। সেই বাঁধা উপেক্ষা করে প্রতিমন্ত্রী সমর্থিতরা আগাতে চাইলে এসময় ইমরানসহ সন্ত্রাসীরা তাদের গালিগালাজ শেষে একপর্যায়ে মারধর শুরু করেন।

এই খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করলেও প্রতিমন্ত্রী অনুসারীদের ভয়ভীতি দেখিয়ে মাহিন্দাযোগে তুলে নেয়।

এই বিষয়টি অভিযোগ আকারে অবহিত করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইটালি শহিদ ঘটনাটি তার নেতা কর্নেল (অব:) জাহিদ ফারুককে তিনি জানিয়েছেন। এবং তার নির্দেশে পরবর্তীতে কিছু সংখ্যক সমর্থক নিয়ে সম্মেলনে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে জাহিদ ফারুক শামীমের কর্মীদের মারধর করে নিয়ে গেল মেয়র অনুসারীরা

আপডেট সময় : ০৬:৪৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯