সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সালমান খান এবং ক্যাটরিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৩৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বলিউডের বড় দুই সুপারস্টার বাংলাদেশে এসেছেন। উপলক্ষ বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা। সেই অনুষ্ঠানে এসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা সাক্ষাত করবেন না সে কি হয়? প্রেসিডেন্ট বক্সে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এসময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঞ্চে তখন পারফর্ম করছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সোনু নিগম।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত সময়ের আগেই মঞ্চে এসেছেন তিনি। প্রেসিডেন্ট বক্সে তার জন্য নির্ধারিত মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন বিপিএলের। বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন ঘোষণার পরই মিরপুর শের ই বাংলার আকাশে শুরু হয় বর্ণিল আতশবাজি। দর্শকদের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয় পুরো মাঠ।

আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় ‍শুরু হয় বঙ্গবন্ধু বিপিএল কনসার্ট। যেখানে শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন ডি’রকস্টার শুভ। তার পরিবেশনা শেষ হলে মঞ্চে ওঠেন রেশমি মির্জা। এরপর ওঠেন জেমস। জেমসের প্রথম গানটি শেষ না হতেই শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উদ্বোধন ঘোষণার পর জেমস আবারও শুরু করেছেন কনসার্ট। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি গাইছেন তার বিখ্যাত ‘মা’ গানটি।

জেমসের পর মঞ্চে উঠবেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী মমতাজ। তারপর রাত পৌনে ৮টায় থাকছে সনু নিগামের পরিবেশনা। ৮টা ৩৫ মিনিটে থাকছে লেজার শো, ৯টায় গান গাইবেন কৈলাস খের। সাড়ে ৯টায় মঞ্চে উঠবেন ক্যাটরিনা কাইফ। ৩০ মিনিট চলবে এ বলিউড তারকার পারফরম্যান্স। ১০টায় মঞ্চ মাতাবেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গে সালমানের ডুয়েট পারফরম্যান্সে শেষ হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের খেলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সালমান খান এবং ক্যাটরিনা

আপডেট সময় : ০৪:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯