সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নড়াইলের গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
নড়াইলের কালিয়ায় তামান্না বেগম (২০) নামে এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পারবিষ্ণুপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তামান্না পারবিষ্ণুপুর গ্রামের শিপন শেখের স্ত্রী এবং উপজেলার পেড়োলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের আকতার মোল্লার মেয়ে।

আকতার মোল্লা বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে তামান্না ফোন করে বলেছিল, ‘তোমাদের জামাই, বেয়াই, বেয়াইন টাকার জন্য আমাকে অনেক মেরেছে। তোমরা আমাকে নিয়ে যাও আমি বাঁচবোনানে।’

তিনি জানান, তিন বছর আগে মেয়েকে কালিয়ার পারবিষ্ণুপুর গ্রামের রব্বেল শেখের ছেলে শিপন শেখের সঙ্গে বিয়ে দেই। বিয়ের সময় সমিতি থেকে ঋণ নিয়ে লক্ষাধিক টাকার সংসারের নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনে দেই। কিছুদিন ভালোভাবেই তাদের সংসার চলছিল। তাদের একটা মেয়েও হয়েছে।

আকতার মোল্লা বলেন, কিছুদিন পর বিদেশ যাবে বলে আরও টাকা চেয়ে আমার মেয়েকে শারীরিক নির্যাতন শুরু করে জামাই। আমি ভ্যান চালিয়ে সংসার চালাই। তাদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারিনি বলেই তারা আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ ব্যাপারে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তামান্নার শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলের গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে

আপডেট সময় : ০৭:১৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯