সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ২৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গৃহবধূর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৮।
শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেলে মোস্তাফিজুর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ভাজনা মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, এক বছর আগে স্থানীয় এক গৃহবধূর সঙ্গে মোস্তাফিজুর রহমানের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে বিভিন্ন সময়ে মেসেঞ্জারে ছবি ও ভিডিও আদান-প্রদান হয়। পরবর্তীতে মোস্তাফিজুর ওসব ছবি ও ভিডিও বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূর কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। এ ঘটনায় র‍্যাব-৮-এর কাছে লিখিত অভিযোগ দেন গৃহবধূ।

তিনি বলেন, বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় মোস্তাফিজুরকে গ্রেফতার করা হয়। এ সময় ভিডিও ধারণকৃত মোবাইলটি জব্দ করা হয়। এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মামলা করেছেন গৃহবধূ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯