সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

একই পরিবারের তিনজনের হত্যার ঘটনায় আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ২৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে আজ শনিবার সকালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মারিয়াম বেগম (৭০), মো. আলম (৭৫) ও মো. ইউসুফ (১৮)। পুলিশের ধারণা, তাঁদের খুন করা হয়েছে।

এ ঘটনায় মো. জাকির (৩৫) নামে এক গ্রাম্য কবিরাজকে আটক করেছে পুলিশ।

আজ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক জাকির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের উত্তর রাজপাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব।

এর আগে একইদিন ওই বাসা থেকে সকালে কুয়েত প্রবাসী আব্দুর রবের মা মরিয়ম বেগম (৭০), খালাতো ভাই ইউসুফ (ভ্যানচালক, ২২) ও মেজ বোন মমতাজের জামাই মো. শফিকুল আলম (অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, ৬০) সহ তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এহসানউল্ল্যাহ, জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলামসহ র‌্যাব, পুলিশ, সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করেছে। যা তদন্তের স্বার্থে এখন আলোচনা করা যাবে না। তবে দ্রুতই এ মামলার অগ্রগতি জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একই পরিবারের তিনজনের হত্যার ঘটনায় আটক ১

আপডেট সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯