সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টে সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত, জসিম উদ্দিন ভাইস চেয়ারম্যান ও শানে আলম সেক্রেটারি নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ৩৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্য নির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ নির্বাচনের ভোট গ্রহণ চলে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ইউনিটের আজীবন সদস্যদের ৩৮৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী চৌধুরী আতাউর রহমান পেয়েছেন ২৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩০২ ভোট পেয়ে ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন মো. শানে আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল পেয়েছেন ২১২ ভোট। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ইউনিটের কার্য নির্বাহী কমিটি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার এম রাশেদুল হক ফলাফল ঘোষণা করেন। এছাড়া কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন, প্রভাষক দুলাল হোসেন, ধীমান খীসা, শহীদুল ইসলাম ও জীতেন বড়ুয়া। এর আগে সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার সাধারণ সভায় সভাপতিত্ব করেন। খাগড়াছড়ি ইউনিটে আজীবন সদস্য ৮৮০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৬৫০ জন।
রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্য নির্বাহী কমিটির ২০২০-২০২২ মেয়াদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টে সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত, জসিম উদ্দিন ভাইস চেয়ারম্যান ও শানে আলম সেক্রেটারি নির্বাচিত

আপডেট সময় : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯