সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

অভিনেত্রী শ্রাবন্তী অপহরণ হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ৪০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::একটি গ্রামে গিয়ে অপহরণ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! কি অবাক হচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই, অভিনেত্রী অপহরণ হয়েছেন ঠিকই কিন্তু সেটা বাস্তবে নয়, সিনেমায়।
পৌলমী নামের একটি চরিত্রে অভিনয় করেছেন কলকতার জনপ্রিয় তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

চাকরি সূত্রে একটি গ্রামে গিয়ে থাকছেন পৌলমী। তবে গ্রামে আর্সেনিকবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়াতে উদ্বিগ্ন সে। বিষয়টি নিয়ে সবাইকে সচেতন করতে প্রচার শুরু করে পৌলমী।

তবে তার এই পদক্ষেপকে মোটেও ভালো চোখে দেখছেন না গ্রামের কিছু রাজনৈতিক নেতা। পৌলমীকে আটকাতে ওঠে পড়ে লাগেন তারা। এক পর্যায়ে পৌলমীকে থামাতে তাকে অপহরণ করা হয়।

এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে পরিচালক ত্রিদিব রমনের ছবি ‘উড়ান’।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘উড়ান’-এর টিজার। যেখানে পৌলমীর ভূমিকায় দেখা গেছে শ্রাবন্তীকে। আর তার প্রেমিক রোহিতের ভূমিকায় সাহেব ভট্টাচার্য।

শ্রাবন্তী ও সাহেব ছাড়াও এই ছবিতে বহুরূপীর ভূমিকায় দেখা যাবে সুব্রত দত্তর মতো অভিনেতাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিনেত্রী শ্রাবন্তী অপহরণ হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯