সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

সৃজিত মুখার্জি ও মিথিলা। বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ৫৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:::: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। শুক্রবার সন্ধ্যায় সৃজিতের বাড়িতে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয় বলে ধারণা করা হচ্ছে। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।
বিয়ের পর দুজনেই সোশ্যাল হ্যান্ডেলে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে জামদানি শাড়ি পরিহিত মিথিলাকে দেখা গেছে পাজামা পাঞ্জাবি পরা স্বামী সৃজিতের সঙ্গে। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দুজনের মাঝখানে বেশ গম্ভীর মুখে বসে আছে মিথিলা-তাহসানের মেয়ে আইরা। আইরাকে অনুকরণ করে সৃজিতকেও মুখ গম্ভীর করে থাকতে দেখা গেছে। যদিও বিষয়টি মজার ছলে করা বলেই ধারণা।

মায়ের বিয়েতে কন্যা আইরাও নিজেকে মেহেদীর রং-এ রাঙিয়েছে।

বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আজ রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৃজিত মুখার্জি ও মিথিলা। বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন

আপডেট সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯