১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন।দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন।দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন।

অনলাইন ডেস্ক::অনেকদিন থেকেই শোনা যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন। ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন। ফেসবুক ও কিছু গণমাধ্যম নায়িকার বিয়ের গুঞ্জনে ঘি ঢেলেছে চিত্রনায়ক বাপ্পীকে জড়িয়ে। কিন্তু সব খবরকেই হেসে উড়িয়ে দিয়েছেন নায়িকা। দাবি করেছেন, ‘খুবই দুর্বল গুজব’ বলে।

নতুন করে আবারও শুরু হয়েছে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন। তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে দ্বিতীয় বিয়ের কথা অস্বীকারও করেননি নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে তো একটা সময়ে গিয়ে করতেই হবে। এটি সত্য যে বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ আছে। আর কেবল পরিবারের কথাই বলি কেন, আমি নিজেও বিয়ের প্রয়োজন অনুভব করছি।’

আপাতত একমাত্র পুত্র আব্রাম খান জয়কে ঘিরেই ভালো সময় কাটাচ্ছেন তিনি। ছেলের দেখাশোনা, পড়াশোনা সবকিছু সামলে যেটুকু সময় পান সেটুকু শোবিজ ব্যয় করেন। সিনেমা-বিজ্ঞাপনের শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন রকম শো-তে অংশ নেন।

শাকিব-অপু দম্পতির বিচ্ছেন হয়ে যায় গত বছর ১২ মার্চ। ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢাকাই ছবির এক সময়ের হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। এখন বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে প্লে-গ্রুপে পড়ে জয়।

সর্বশেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবির নায়ক বাপ্পী চৌধুরী। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019