সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভিপি নুরুল হক নুরকে মুঠোফোনে হত্যার হুমকি। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন তিনি।

‘তাকে যেখানে পাবে সেখানে কোপাবে’ বলে একটি বেসরকারি মোবাইল নম্বর থেকে কল করে বলা হয়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস করা হয়। অডিওতে ডাকসু ভিপিকে জনৈক এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কথাবার্তা বলতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতেও শোনা যায় তাকে।

অডিওতে আরও বলতে শোনা গেছে, ওই ব্যক্তি ভিপি নুরকে ইমেইল অ্যাড্রেসসহ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পাঠাতে বলেছেন।

এদিকে ফাঁস হওয়া ফোনালাপের একটি কণ্ঠ যে তারই তা ইতিমধ্যে স্বীকার করেছেন ভিপি নুর। বিষয়টি পরিস্কার করতে ভিপি নুর মঙ্গলবার রাতেই ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি দাবি করেন, তার ফোনালাপকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিকভাবে প্রচার করা হয়েছে। এমন কাজ সাংবাদিকতার নীতিবিরোধী।

অডিও ক্লিপ প্রসঙ্গে নুর বলেন, ‘আমার একটি ফোনালাপ ইলেকট্রনিক মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমার পুরোপুরি কথা না শুনিয়ে কিছু অংশ কেটে প্রচার করেছে, যা সাংবাদিকদের নৈতিকতার সঙ্গে যায় না। আমি এর বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি ও উকিল নোটিশ পাঠাব।’

নুরুল হক নুর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘০১৮৫২৬৬২৬৪৭ এই নাম্বার থেকে ফোন করে যেখানে পাবে কোপাবে বলে আমাকে হুমকি দিয়েছে। এই ফোনকল ফাঁস করে অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্র কি কোন ব্যবস্থা নিবে?’

কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন কিংবা ডাকসু নির্বাচন সর্বত্র নুরুল হক আলোচনায় থাকলেও সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপের বিষয়টি নিয়ে আবারও বেশ উত্তেজনা দেখা যাচ্ছে।

স্ট্যাটাসের বিষয়ে নুরুল হক নুর জানান, আমার নম্বরে অপরিচিত নম্বর থেকে একটি ফোন আসে। আমার ছোট ভাই ফোন ধরে। তখন ওই অপরিচিত ব্যক্তি আমার সাথে কথা বলতে চাইলে আমার ছোট ভাই আমার কাছে ফোন দেয়। আমি ফোন ধরতেই তিনি আমাকে ছাত্রলীগ ও সরকার নিয়ে কথা বললে কোপানোর হুমকি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিপি নুরুল হক নুরকে মুঠোফোনে হত্যার হুমকি। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৩৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯