সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

মেয়ে হত্যার মামলা না নিয়ে উল্টো ডাকাতির মামলায় বাবাকে ফাঁসালেন ওসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ২৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::পাবনায় মেয়ে হত্যার মামলা না নিয়ে উল্টো ডাকাতির মামলায় বাবাকে ফাঁসানোর অভিযোগ উঠেছে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে। হত্যার বিচার ও ওসির অপসারণ দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মেয়ে আশা খাতুনের মৃত্যুর বিচারের আশায় পাবনার ফরিদপুর থানায় মামলা করতে গিয়েছিলেন বাবু। কিন্তু, মামলা না নিয়ে উল্টো তাকে ফাঁসানোর জন্য দেয়া হয়েছে ডাকাতি মামলা।

আশার মৃত্যুর পর নানাবাড়িতেই থাকছে তার মেয়ে আরিকা। যাদের নির্যাতনে মেয়েকে হারাতে হয়েছে, তাদের বিচার চান আশার বাবা-মা।

হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। এছাড়া, আশার বাবাকে ডাকাতির মামলায় ফাঁসানোর অভিযোগে ওসি আবুল কাশেমের অপসারণ দাবি করেছেন তারা।

তবে, এই বিষয়ে সব অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত পাবনার ফরিদপুর থানার ওসি আবুল কাশেম।

ননদের স্বামী সাইফুল ইসলামের সঙ্গে তার জা জা আঙ্গুরি ও জাহানারা খাতুনের পরকীয়ার কথা জেনে যাওয়ায় গত ২রা সেপ্টেম্বর আশাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয় শ্বশুরবাড়ির লোকজন। পরে, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৭ই সেপ্টেম্বর।

ঘটনার পর মামলা না নিয়ে আশার বাবা বাবুর বিরুদ্ধে ডাকাতিসহ দুটি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান ওসি কাশেম। ২৮শে নভেম্বর জামিনে বের হয়ে পাবনার আমলি আদালতে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন বাবু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়ে হত্যার মামলা না নিয়ে উল্টো ডাকাতির মামলায় বাবাকে ফাঁসালেন ওসি

আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯