সংবাদ শিরোনাম ::
বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান

লঞ্চে বরিশাল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সদরঘাট থেকে দুজনকে গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ৩১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের গৃহকর্ত্রী রহিমা বেগম ও গৃহকর্মী সুমি আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এরা হলেন- রমজান ও ইউসুফ।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম খান আসামিদের আদালতে হাজির করেন। আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় লঞ্চে বরিশাল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সদরঘাট এলাকা থেকে রমজান ও ইউসুফ নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

৩ ডিসেম্বর রাতে মিরপুর-২ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে গৃহকর্ত্রীর মেয়ে রশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লঞ্চে বরিশাল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সদরঘাট থেকে দুজনকে গ্রেপ্তার।

আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯