সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মালিককে হত্যা করে ৪টি গরু চুরি। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
রাজশাহী নগরীতে মালিককে হত্যা করে ৪টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার ( ৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মৃত আব্দুল অজিজের ছেলে আব্দুল মজিদ।

জানা গেছে, নিহত আব্দুল মজিদের বাড়ির পাশেই একটি জমিতে খামার করে দুটি গাভী ও দুটি বাছুর পালন করতেন। এর পাশেই তার স্ত্রী ও তিনি একটি চৌকিতে শুয়ে গরু পাহারা দিতেন। বুধবার রাতে তার স্ত্রী সঙ্গে ছিলেন না। প্রতিদিনের মতো তিনি সেখানে শুয়ে ছিলেন। রাতে কোনও এক সময় দুর্বৃত্তরা খামার থেকে গরু নিয়ে যাওয়ার সময় দেখে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ২টি গাভী ও ২টি বাচুর নিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল পর্যন্ত লাশটি ঘটনাস্থলই পড়েছিল। সকালে লাশটি দেখে পেয়ে পরিবারের লোকজন রাজপাড়া থানা পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজপাড়া থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে দেখে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে। সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তদন্তের জন্য বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মালিককে হত্যা করে ৪টি গরু চুরি। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:২৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯