মুন্সিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনেই সহকারী শিক্ষককে পেটালেন ছাত্রের বাবা।
- আপডেট সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনেই সহকারী শিক্ষক শাহজাহানকে পেটালেন আবু খালেদ তোতা নামে এক অভিভাবক।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রথম শ্রেণির ছাত্র ওমর আলী ক্লাসে অপরিষ্কার ও অপরিচ্ছন্নভাবে আসে। এ নিয়ে ছেলেটিকে শাসিয়ে শারীরিকভাবে শাস্তি দেন সহকারী শিক্ষক শাহজাহান। এরপর ছেলেটি বাড়ি গিয়ে তার বাবা আবু খালেদ তোতাকে নিয়ে আসেন। শ্রেণিকক্ষে প্রবেশ করেই সহকারী শিক্ষক শাহজাহানকে মারধর করেন আবু খালেদ তোতা।
এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান লজ্জায় কোনো কিছু বলতে পারেননি। ঘটনার পর বিদ্যালয় থেকে বাড়ি চলে যান এই শিক্ষক।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ঘটনার স্কুলটি পরিদর্শন করেছি। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


























