সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার হুমকি। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ ২৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার হুমকিও দেয়া হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার হুমকি প্রসঙ্গে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, হত্যার হুমকি তো। কারণ মন্ত্রী-এমপিরা বলছেন, হায়াত-মউত আল্লাহর হাতে। আর প্রধানমন্ত্রী বলছেন, তারেক রহমান বেশী বুঝলে তার মাকে সারাজীবন জেলে থাকতে হবে। এটা তো হুমকি?

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জামিন আইনী প্রক্রিয়া দেখে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে। দেখি না আগামীকাল কী হয়? আমরা কতদিন অপেক্ষা করবো?

রিজভী বলেন, আইনী প্রক্রিয়া দেখে কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হবে। যখন গণতন্ত্রের জায়গা বন্ধ হয়ে যায় তখন রাজপথেই তার সমাধান করতে হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্পূর্ণ বিনা অপরাধে ৬৬৫ দিন হলো অবৈধ ক্ষমতার জোরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। স্বাভাবিক এই জামিন নিয়ে কত রকমের টালবাহানা করা হচ্ছে! আর সরকার দলীয় লোকেরা প্রকাশ্যে হুমকি ও ঘোষণা দিয়ে জামিনে বাধা দিচ্ছে। বেগম জিয়াকে জেলে রেখে হত্যার হুমকিও দেয়া হচ্ছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, ৭৫ বছর বয়সী বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা এতো ভয়ঙ্কর যে, এই মূহুর্তে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে তার জীবনহানির চরম ঝুঁকি রয়েছে। সুচিকিৎসার অভাবে তার যে ড্যামেজ হচ্ছে, সেটা আর ফিরে আসবে না। তার বাম হাত ও শরীরের বাম দিক প্রায় প্যারালাইজড হওয়ার উপক্রম হয়েছে। কারও সাহায্য ছাড়া তিনি বিছানা থেকে উঠতে পারেন না। তার এই গুরুতর অসুস্থতায় খালেদা জিয়ার শুধু উদ্বিগ্নই নই। বরং তার জামিনে বাধা দিয়ে ও চিকিৎসা না দিয়ে তাকে গুরুতর শারীরিক ক্ষতির দিকে ঠেলে দেয়ার জন্য এটি যে সরকারের অশুভ পরিকল্পনারই অংশ তা জনগণ বিশ্বাস করে।

জাতি আগামীকাল খালেদা জিয়ার জামিনের বিষয়ে উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন রিজভী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার হুমকি। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:৫০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯