সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল এএসআই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ২৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রায়মনি নামকস্থানে সোমবার রাত পৌনে তিনটার দিকে ভালুকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গিয়ে পুলিশের সদ্য সাময়িক বরখাস্তকৃত এএসআই আমিনুল ইসলাম (৩৫) ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২২) নিহত হয়। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাতে ময়মনসিংহ থেকে প্রাইভেটকারযোগে এএসআই আমিনুল ইসলাম ও তার শ্যালক জাহিদুল ইসলাম ভালুকার বাসার ফেরার উদ্দেশ্যে রওনা হন। দ্রুতগামী প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে ত্রিশালের রায়মনি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে প্রচণ্ড জোরে ধাক্কা লেগে রাস্তার পশ্চিমপাশে বিলে গিয়ে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুলাভাই ও শ্যালকের।

পরে ত্রিশাল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে তাদের মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

নিহত এএসআই আমিনুল ইসলাম ঢাকার শনিরআখরা এলাকার কাশেম শিকদারের ছেলে। নিহত শ্যালক জাহিদুল ইসলাম ময়মনসিংহের ভালুকা পৌরশহরের ৭নং ওয়ার্ডের শফিকুল ইসলামের ছেলে।

ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল এএসআই

আপডেট সময় : ০৫:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯