সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বিশ্বের সপ্তম বৃহত্তম ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ ২৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল মাধ্যমে ‘নিরাপদ তথ্য সেবা’ নিশ্চিত করতে বিশ্বের সপ্তম বৃহত্তম ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ, ব্যাকআপ, রিকভারি, ডেটা সিকিউরিটি, ডেটা শেয়ারিং, ই-গভর্নেন্স, ই-সার্ভিস, কোলোকেশন সার্ভিস ও ক্লাউড কম্পিউটিংয়ের কাজে ডেটাসেন্টারটি ব্যবহৃত হবে।

0

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আপটাইম সার্টিফাইড এই জাতীয় ডেটা সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ট্যাবে হাতের তালুর স্পর্শে ডেটা সেন্টারটির উন্মোচনের আগে প্রধানমন্ত্রীর কাছে ডেটা সেন্টারটির একটি ফটোফ্রেম স্মারক হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় আইসিটি সচিব এম এন জিয়াউল আলম ও ডাটা সেন্টারের প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর লতিফুল কবির তার সঙ্গে ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এছাড়াও গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাটা সেন্টারের প্রকল্প পরিচালক রেজাউল করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মোকাব্বির হোসেন এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ভিনসেন্ট লুই, গভর্নমেন্ট এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক চেন উই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গাজীপুর জেলার কালিয়াকৈরে এই ডেটা সেন্টারটি অবস্থিত। চীনের সহযোগিতায় প্রায় ১৬০০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে। এ ডাটা সেন্টারটির ধারণক্ষমতা দুই পেটাবাইট। দুই লাখ বর্গ ফুটের ভবনটি ভূমিকম্প ও এক্সপ্লোসিভ সহনশীল।

এই ডেটা সেন্টার থেকে বছরে সাড়ে তিনশো কোটি টাকার বেশি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর পাশাপাশি রাষ্ট্রীয় অনেক অর্থ সাশ্রয় হবে।

প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বের সপ্তম বৃহত্তম ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার উদ্বোধন

আপডেট সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯