সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সৌদি থেকে রাতে ঢাকায় আসছেন নির্যাতিত নারী হোসনে আরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ ৩৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা অফিসঃ আজ (২৭ নভেম্বর) রাত ১১টায় দেশে ফিরছেন সৌদিতে নির্যাতনের শিকার হবিগঞ্জের গৃহবধু মোছাঃ হোসনা আক্তার (২৪)। হোসনার স্বামী শফিউল্লাহ ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাত ১১টায় সৌদি এয়ারলাইন্স (ঝঠ ৮০৪) এর বিমানযোগে সৌদির রিয়াদ থেকে হোসনাকে দেশে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, ঢাকার বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের পরিচালক তার মোবাইলে কল দিয়ে জানিয়েছেন আজ রাত ১১টায় হোসনাকে দেশে আনা হবে। হোসনার সাথে তার কথা হয়েছে। হোসনা জানিয়েছেন তাকে সৌদি বিমানবন্দরে আনা হয়েছে।
এ ব্যাপারে ব্র্যাকের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন জানান, বুধবার রাত ১১টায় দেশে ফিরছেন সৌদিতে নির্যাতনের শিকার হবিগঞ্জের মেয়ে মোছাঃ হোসনা আক্তার। রিয়াদ বিমানবন্দর থেকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ভিডিওবার্তার মাধ্যমে তার স্বামীকে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি জানান সৌদি আরবে নির্যাতিত হোসনা। তার ভিডিওবার্তা ও স্বামীর অভিযোগের প্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শ্রমকল্যাণ উইং হোসনাকে উদ্ধার করে সেইফ হোমে নিয়ে যায়। সেইফ হোমে নেয়ার পর আজ রাতে দেশে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি থেকে রাতে ঢাকায় আসছেন নির্যাতিত নারী হোসনে আরা।

আপডেট সময় : ০৪:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯