সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

উপ-কমিশনার ট্রাফিক বলেন আইন মেনে চললে সাজার প্রয়োজন হবে না।’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘প্রশিক্ষণ নিয়ে চালনা শিখে বৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বৈধ যানবাহন চালাতে হবে। নিরাপদ সড়ক গড়তে সরকার যেমন কাজ করছে, তেমনি আমাদের সবাইকে নিজ নিজ জায়গায় থেকে সচেতন হতে হবে। নতুন সড়ক পরিবহন আইন কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, এটার মূললক্ষ্য আমরা যেন আইন মেনে চলি, সচেতন হই। আর আইন মেনে চললে সাজার প্রয়োজন হবে না।’

বুধাবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের বগুড়া রোডে জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগারের হলরুমে ‘পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ’ কর্মশালায় অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, কাউকে জেল-জরিমানা করার ইচ্ছে আমাদের নেই। আমরা চাই প্রতিটি চালক সড়ক পরিবহন আইন সম্পর্কে জানুক। বৈধভাবে নিয়ম মেনে একটি যানবাহন চালাতে যা যা প্রয়োজন তা তারা শিখেই যেন সড়কে নামেন।

বিএরটিএ বরিশাল সার্কেলের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ বিআরটিএ’র কর্মকর্তা ও পেশাদার চালকরা।

বিকেলে বরিশাল নগরের কাশিপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালক-শ্রমিকদের সঙ্গে নতুন আইনের বিষয়ে অবহিতকরণমূলক সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপ-কমিশনার ট্রাফিক বলেন আইন মেনে চললে সাজার প্রয়োজন হবে না।’

আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯